• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

সনি নিউজ / ৭১ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র
মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

অনলাইন ডেস্ক: রংপুর মহানগরীর কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগ কেডিসি এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের আগামী ১৫ দিনের মধ্যে সুপথে ফিরে আসার আল্টিমেটাম দিয়েছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রোববার রাত ১১টায় সুলতান নগর নির্মূল কমিটির আয়োজনে মাদক বিরোধী সমাবেশে তিনি এই আল্টিমেটাম দেন।

স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুর মোহাম্মদ মোস্তাক আলী হাকিমের সভাপতিত্ব করেন। এ সময় আরো বক্তব্য রাখেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি একেএম নাজমুল কাদির, কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, মাহবুবুর রহমান মনজু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান ময়নাসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন কমিটির আহবায়ক তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমি বসবাস করি খামার মোড় এলাকায়। আর আমার বাসা থেকে মাত্র ৫০০ গজ দূর লালবাগ ও কেডিসি এলাকায় মাদক বিক্রি ও সেবন করা হয়, এটা আমার জন্য লজ্জাকর বিষয়। এই এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের ১৫ দিন সময় দেয়া হলো। এর মধ্যে যদি তারা মাদক ব্যবসা এবং সেবন থেকে বিরত না হোন, তাহলে তালিকা করে সাঁড়াশি অভিযান করে তাদের আইনের আওতায় আনা হবে। এতে কারো সুপারিশ থাকবে না। সে যে দলেরই হোক না কেন।

মেয়র আরো বলেন, মাদক ব্যবসা বন্ধ করলে যদি কারো সংসার না চলে তাহলে তাকে সিটি করপোরেশন থেকে পুনর্বাসন করা হবে। তিনি তালিকা তৈরিতে যেন কেউ অযথা হয়রানির শিকার না হোন সে নিশ্চয়তাও দেন সমাবেশে। পরে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category