শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৯, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ

মাহীর তাজওয়ার রাফি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্দ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের পিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল “প্রশিক্ষিত যুব সমাজই দুর্যোগ প্রশমনের প্রধান হাতিয়ার”। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন এবং রানার আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন।

রাজশাহী শহরের ২৪ টি বিদ্যালয় নিয়ে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার প্রথম ৩টি নকআউট পর্ব অনুষ্ঠিত হয় অগ্রণী স্কুল এন্ড কলেজে, ৯ নভেম্বর অনুষ্ঠানের সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার পক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিপক্ষ দল রাজশাহী কলেজিয়েট স্কুল। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মোঃ নাহিয়ান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা শিক্ষক প্রফেসর ডঃ মোঃ আমিনুর ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের কো-অর্ডিনেটর সেফার এক্সেস এবং ইয়্যুথ কো-ক্যারিকুলাম ম্যানেজার কাজী রাশেদ শিমুল, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের পক্ষ থেকে হাসিবুল হাসান শান্ত, নাজিফা তাসনিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ফোরামের মোঃ মাহাদী হাসান মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প অফিসার আবু মোঃ জোবায়ের, জার্মান রেডক্রসের প্রতিনিধি মোঃ সাজেদুর রহমান, যুব প্রধান মোঃ আলি হোসেন।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক নেতা মাহাতাবের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ

রাসিক নির্বাচন: ভোট বর্জন করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

জুলাই ঘোষণাপত্রের ২৮ দফায় যা আছে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

খালেদা জিয়া ত্যাগের মহিমায় আলোকিত এক নাম: এডভোকেট মিলন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

পুঠিয়া উপজেলায় : আইনশৃংখলার চরম অবনতি সাধারণ মানুষ চরম আতঙ্কে

রাজশাহী নগরীতে মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা