বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ওই নারীর নাম মোসা: পলিয়ারা খাতুন (৩২)। তিনি চাপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহারাজপুর মেলার মোড় এলাকার সাদ্দামের স্ত্রী।

২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে কাটাখালি বাংলা ট্রাক ক্রিকেট একাডেমীর সামনে চাপাইনবয়াবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহে থাকা একটি প্যাকেটে ২০০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন, গতকাল বিকেল ৩টার দিকে কাটাখালি এলাকার মহা সড়কে আমরা চেকপোস্ট পরিচালনা করি। এসময় হাবিল ট্রাভেলস নামের একটি নাইট কোচে তল্লাশি চালিয়ে এইচ-৩ নং সিটে বসা একজন মহিলার দেহে ২০০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অভিযোগের মুখেও নেসকোর নির্বাহী গোলাম আহাম্মদের চাকরি নবায়নের সুপারিশ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ইএমইপি বিজনেস ডেলিগেশন মিটিং-২০২৩ অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে ‘রহস্যজনক’ আগুন, নাশকতার শঙ্কা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন কার্যক্রম পণ্ড, কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

মতিহার থানা জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, নেতৃত্বে ঐক্যের বার্তা

ফিলিস্তিনিদের সংগ্রামে একাত্মতা জানিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক: রাজশাহী জেলা প্রশাসক

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা