Wednesday , 5 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে বিএসটিআই-এর অভিযানে শামীম সুইটস প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
July 5, 2023 11:06 am

নিজস্ব প্রতিবেদকঃ প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

বুধবার (৫ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার শামীম সুইটস, প্রতিষ্ঠানটিকে তাদের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করায় এবং কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশনা মোতাবেক মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনে ব্যবহৃত জব্দকৃত ক্ষতিকর রং বিনষ্ট করা হয়।
অভিযানকালে বিভিন্ন ফলের দোকানের ওজন যন্ত্রের সঠিকতাও যাচাই করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার, রাজশাহী। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত