সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছা করে হেরেছে ভারত!

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ
পাকিস্তানকে বিদায় করতে ইচ্ছা করে হেরেছে ভারত!

ক্রীড়া ডেস্ক: চলতি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ হারল ভারত। রোববার দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা। লুনগি এনগিডির প্রথম স্পেলই দুরমুশ করে দেয় ভারতীয় ব্যাটিং লাইন আপকে। মাত্র ৪৯ রানে পাঁচ উইকেট পড়ে যায় ভারতের। প্রতিবেশী দেশের এহেন দুর্দশা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তার মতে, অযথা তাড়াহুড়ো করে উইকেট ছুঁড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

কিন্তু শোয়েব এতখানি ক্ষুব্ধ কেন? শুধুই কি ভারতের ব্যাটারদের মানসিকতায় বিরক্ত হয়েছেন পাকিস্তানি কিংবদন্তি? তা নয়। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের হারের পর বেশ চাপে পড়ে গেছে বাবর আজমের দল। গ্রুপ ২ থেকে মাত্র দু’টি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে। সেই দৌড়ে ভালো মতো এগিয়ে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববারের ম্যাচে যদি ভারত জিতে যেত, তাহলে পয়েন্টের বিচারে এই গ্রুপে দ্বিতীয় স্থান পাওয়ার একটা সুযোগ থাকত পাকিস্তানের সামনে। কিন্তু ভারতের হারের ফলে ওই সুযোগ আর নেই পাকিস্তানের। কারণ গ্রুপ ২ থেকে সেমিফাইনালিস্ট হিসাবে নিজেদের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

ফলে আশঙ্কা তৈরি হয়েছে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে গতবারের সেমিফাইনালিস্ট পাকিস্তান। তার সাথে রয়েছে আন্ডারডগ জিম্বাবুয়ের কাছে হারের লজ্জা। সব মিলিয়েই ফেটে পড়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভারতের ব্যাটিং চলাকালীন একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি তো বলেছিলাম, পাকিস্তানের জন্য ভারতকে জিততে হবে। পাকিস্তানের সুযোগ নষ্ট করবেন না। কিন্তু এখানে তো পাকিস্তানের সমস্ত সুযোগ নষ্ট করে দিচ্ছে ভারত। এখনই চার উইকেট পড়ে গিয়েছে। জানি না এর পরে কী হবে।’

ভিডিওটি পোস্ট করে শোয়েব লিখেছেন, ভাই তোমাদের কি খুব তাড়া? অর্থাৎ নাম না করে তিনি বলেছেন, অযথা উইকেট ছুঁড়ে দিয়েছেন ভারতীয় ব্যাটাররা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

ফারইস্ট লাইফে লুটপাট: সাবেক চেয়ারম্যান নজরুল কারাগারে

চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

মেডিকেল সায়েন্স শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য গবেষণার প্রয়োজনঃ উপাচার্য বিএসএমএমইউ

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা

রাজশাহী টিটিসিতে ষড়যন্ত্র ও আর্থিক অনিয়মের অভিযোগ সাবেক অধ্যক্ষ ইমদাদুলের বিরুদ্ধে

রাজশাহীতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন