শনিবার , ১৩ মে ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নকল প্রসাধনী প্রস্তুত করার অভিযোগে গ্রেপ্তার ২

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৩, ২০২৩ ১০:৩৬ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশালঃ রাজশাহীতে পৃথক দুটি অভিযানে নকল প্রসাধনী প্রস্তুত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল উপজেলার পুঠিয়া ও চারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পুঠিয়া থানাধীন বিহারীপাড়া এলাকার নবির মাষ্টারের স্ত্রী সুমি খাতুন (৩০), ও চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদপাড়া এলাকার ইসমাইল হোসেন স্ত্রী শেফালি বেগম (৫৫)। জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া ও চারঘাট উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমা ক্ষতিকারক কেমিক্যাল ও কাচামালসহ প্রসাধনীর প্যাকেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, র্দীঘদিন যাবৎ লতা হারবাল কোম্পানির নাম ব্যবহার করে মানব দেহের ত্বকের জন্য ক্ষতিকর কেমিক্যাল দ্বারা প্রসাধনী সামগ্রী তৈরী করতো তারা। ভেজাল ক্রীম, খালি কাগজের প্যাকেট ও প্লাষ্টিকের ক্রীমের খালি কৌটা, ক্রীম তৈরীতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ গ্রেফতার করা তাদের। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক ৫ জন আসামীদেরববিরুদ্ধে পুঠিয়া ও চারঘাট থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নাশকতা মামলায় রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

রাসিকে ৩৬ জন নিয়োগে ‘তালিকা প্রণয়ন’ অভিযোগে উদ্বেগ

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত

দুই দিনের সফরে রাজশাহীতে ভুমিমন্ত্রী

নওগাঁয় ২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণ নিয়ে গৃহবধূ উধাও, প্রেমিকসহ আটক

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ: চার জনকে ২ লাখ টাকা জরিমানা

To People That Want To Start TECHNOLOGY But Are Affraid To Get Started