স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ টিমের অভিযানে রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার মো: শহিদুলের ছেলে মো: শাহ পরান (২৮) এবং রাজপাড়া থানার সিলিন্দা পশ্চিমপাড়া এলাকার মো: সেন্টু শেখ ওরফে সেন্টু কসাইয়ের ছেলে মো: আলামিন (৩৪)।
গতকাল ০৩ জুলাই রাত পৌনে ১০ টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আইডি বাগানপাড়া ঈদগাম মাঠের পার্শ্বে থেকে শাহ পরান ও আলামিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৯২৭ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শাহ পরানের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৪টি মাদক ও ১টি দন্ডবিধি আইনে মামলা এবং আলামিনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদক ও ১টি দন্ডবিধি আইনে মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















