বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

প্রতিবেদক
সনি নিউজ
মে ১১, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক পরিচয়দানকারী কতিপয় ব্যক্তি কর্তৃক রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়ালকে উদ্দেশ করে মর্যাদাহানিকর, আপত্তিকর ও অশ্লীল ভাষায় কথা বলা এবং তাকে হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।

বৃহস্পতিবার (১১ মে) বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে বলেন, বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করছিলেন। সভা চলাকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল নিজের পরিচয় দিয়ে বক্তব্য শুরু করতেই সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন তাকে বাধা প্রদান করেন। এ সময় তারা সাংবাদিক নেতা আব্দুল আউয়ালকে উদ্দেশ করে মর্যাদাহানিকর, আপত্তিকর, অপেশাদার ও মারমুখী আচরণ করেন। একপর্যায়ে তাকে হুমকি প্রদান করেন।

নেতৃদ্বয় বলেন, আব্দুল আউয়াল একজন পেশাদার সাংবাদিক, সংগঠক ও সাংবাদিক নেতা। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি রাজধানী ঢাকাসহ রাজশাহীতে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। তার মতো একজন পেশাদার সাংবাদিকের সাথে যেভাবে মর্যাদাহানিকর, আপত্তিকর, অপেশাদার ও মারমুখী আচরণ করা হয়েছে তা অনভিপ্রেত ও পেশার মানহানিকর। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় : মিনু

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!

রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল

থানায় অভিযোগ দিতে এসে আ.লীগ নেতা গ্রেফতার

একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন

আইজিপির পদত্যাগের সংবাদটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

পত্নীতলায় নিজ সন্তানকে নদীতে নিক্ষেপ করেছেন মা,পাশে দাড়ালেন প্রশাসন

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

৩ লাখ টাকার চুক্তিতে রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি: ছাত্রলীগ নেতা শান্ত গ্রেফতার