রবিবার , ১৫ জুন ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুন ১৫, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা

চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: মুকুল হোসেন (৩৪) ও মো: আশরাফ (৩৮)। মুকুল পবা থানার মাড়িয়া খড়খড়ি এলাকার মো: আসলাম আলীর ছেলে এবং আশরাফ নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব শুল্যাকিয়ার মো: রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ জুন অটোরিকশা চালক মো: আনারুল ইসলাম (৪০) প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। সকাল সাড়ে ৮টায় রাজশাহী রেলগেট এলাকা থেকে আসামিরা ‘ঘোরাঘুরির’ কথা বলে ঘণ্টা চুক্তিতে রিকশা ভাড়া নেয়।

তারা বিভিন্ন এলাকা ঘুরে পারিলা সিডির মোড় এলাকায় পৌঁছায়। সেখানে নির্জন স্থানে রিকশাচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রিকশাটি চুরি করে পালানোর চেষ্টা করে। চালক চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং পবা থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পবা থানার এসআই এস এম আসিব নাসিব সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করেন এবং চোরাই অটোরিকশাটি
উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির কথা স্বীকার করে। জানা যায়, মূল আসামি মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবী রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী