বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খাদ্য পরিদর্শক সাকিলার বিরুদ্ধে ৭ লাখ টাকা উৎকোচ দাবির অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১২, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ


ইফতেখার আলম বিশালঃ চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদাম কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদকে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়েছে।

আর রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন রাজশাহী মহানগর ওএমএস তদারকি কর্মকর্তা হিসেবে সংযুক্তি থাকা গোমস্তাপুর উপজেলার দেওপুরা এলএসডির খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিনকে আমনুরা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

গত ২ মার্চ একই আদেশে তাদের বদলি করা হয়। তবে এই দুই কর্মকর্তার কেউই এখন পর্যন্ত বদলিকৃত নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বগ্রহণ করেননি। এ নিয়ে উর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছেন তারা।

এমনকি সাকিলা নাসরিনের বিরুদ্ধে ৭ লাখ টাকা উৎকোচ দাবির অভিযোগও উঠেছে।
আমনুরা খাদ্যগুদাম কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদ অভিযোগ করেছেন, বদলি হয়ে আসা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন আমনুরা খাদ্যগুদামে যোগদান করলেও তিনি এখনো দায়িত্বভার গ্রহণ করেননি। তিনি বলেন, সাকিলা নাসরিন  আমার কাছে ৭ লাখ টাকা উৎকোচ দাবি করেছেন।

এই টাকা তাকে না দিলে তিনি দায়িত্ব বুঝে নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সাকিলা তাকে বলেছেন আমাকে বদলি হয়ে আসতে ১২ লাখ টাকা খরচ করতে হয়েছে। তাই আপনি আমাকে ৭ লাখ টাকা দেবেন। অন্যথায় গুদামে চালের মজুদ ও তারতম্যে ব্যাপক ফারাক রয়েছে বলে উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করবেন। এছাড়া নানা ভয়ভীতি দেখিয়েছেন।

সাব্বির আহম্মেদ বলেন, আমি কোনো অনিয়মের সাথে জড়িত না। আমি কেন তাকে ৭ লাখ টাকা দেব। আমি দায়িত্ব হস্তান্তরে সব সময় প্রস্তত। তিনি বলেন, দাবিকৃত টাকা না পেয়ে সাকিলা নিম্নমানের চাল ক্রয় ও ওজনে কম থাকার অভিযোগ তুলে আমাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছেন।

এ নিয়ে তদন্ত কমিটিও কোনো সত্যতা পায়নি বলেও দাবি করেন সাব্বির।

এদিকে সাকিলা নাসরিন বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। তদন্ত কমিটি তদন্ত করছে। সত্যতা মিলবে।

সবকিছু বুঝে পেলে দায়িত্বভার নেব। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে কোনো অভিযোগের এখন পর্যন্ত সত্যতা মেলেনি। আরো সময় প্রয়োজন।
সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

Musk response to Twitter lawsuit

কর্মচারীদের আন্দোলনে কালের কন্ঠের সাংবাদিককে মারতে তেরে আসলেন প্রকৌশলী

রাজশাহীতে সাংবাদিককে বাড়ি থেকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি

রাজশাহীর তিনটি আসনে এনসিপির প্রার্থী ঘোষণায় বড় বাঁধা জেলা ও নগর কমিটির দ্বন্দ্ব

গোদাগাড়ীতে খাল খনন উদ্বোধন, শহিদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করলেন মিনু

হরমুজ পার নিয়ে আশঙ্কা এখনো অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়: আরএমপি কমিশনার

বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ