Friday , 5 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এবি পার্টির অঙ্গীকার: রাষ্ট্র হবে জনতার — রাজশাহী-২ আসনে মুহাম্মদ সাঈদ নোমানের গণসংযোগ

প্রতিবেদক
sonynews
September 5, 2025 5:17 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (রাজশাহী সদর) আসনে “আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)”-র প্রাথমিকভাবে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান আজ রাজশাহীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বিকাল ৫টায় রাজশাহীর আলুপটি এলাকা থেকে তার গণসংযোগ কার্যক্রম শুরু হয়। সেখান থেকে সাহেববাজার হয়ে আবার আলুপটি এসে কর্মসূচিটি শেষ হয়।

গণসংযোগকালে মুহাম্মদ সাঈদ নোমান স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের দুঃখ-কষ্ট আমি খুব কাছ থেকে দেখছি। এবি পার্টির পক্ষ থেকে আমি আপনাদের কথা জাতীয় সংসদে তুলে ধরব এবং রাজশাহীতে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবো।”

এসময় তার সঙ্গে স্থানীয় এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে এবি পার্টির নীতি, আদর্শ ও লক্ষ্য সম্পর্কে প্রচার চালান এবং ‘ঈগল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব, গ্রাম্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আরডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও একটি ওয়ান শুটারগান সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

রাজশাহী-৩ আসনে সৌজন্যের রাজনীতি: বিজয়ী মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী আজাদ

আব্দুল ওয়াদুদ দারাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

সমাধান হলো মালিকদের দ্বন্দ্ব, রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক