Wednesday , 22 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সমাধান হলো মালিকদের দ্বন্দ্ব, রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
sonynews
April 22, 2026 11:42 am

স্টাফ রিপোর্টার: বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল আবারও শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ও নাটোরের বাস মালিক সমিতির নেতারা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের বিরোধ নিয়ে আলোচনা শেষে সমঝোতায় পৌঁছানো হয়।

বৈঠক শেষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের জানান, রাজশাহী ও নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই বাস চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। আজ বিকেলে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করে পুনরায় বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে রাজশাহীতে বাস চালাচল স্বাভাবিক হয়।

সমঝোতা বৈঠকে দুই জেলার বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

আরএমপির অভিযানে গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রুয়েট অভ্যান্তরে বহিরাগতদের মাদকের ঘাটি

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

যে কারণে একের পর এক খুন করেন সম্রাট, লোমহর্ষক তথ্য জানাল পুলিশ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

আলুর বীজ নিয়েও সিন্ডিকেটের কারসাজি, ৬০ টাকার বদলে ৯০ টাকায় বিক্রি

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা

নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে