Saturday , 30 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

প্রতিবেদক
sonynews
August 30, 2025 6:55 pm

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, কালকে যে ঘটনা ঘটলো- আপনারা জানেন, গণঅধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নুরের ওপরে ন্যাক্কারজনক একটা হামলা হয়। উনি অসুস্থ। উনার চিকিৎসা হচ্ছে। যুগান্তর

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের গণঅধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও হামলা হয়েছে, উনিও ক্রিটিক্যালি ইনজুরড হন এবং রাশেদ খান ইনজুরড হয়েছেন। তারা বলছেন তাদের ৫০ জনের মত ইনজুরড হয়েছেন। এ ঘটনার উপরে একটি জুডিসিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে তদন্ত হবে। এটার টার্মস অব রেফারেন্স এবং এটার আরো কোন মেম্বার থাকবে কি না জানিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়েছেন শফিকুল। তিনি বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি নুর এবং তার সহকর্মীদের প্রতি সমবেদনা জানান, যারা এ ঘটনায় আহত হয়েছেন। তিনি সবাইকে সর্বোত্তম চিকিৎসা প্রদানের আশ্বাস দিয়েছেন।

প্রেস সচিব জানান, নুরের জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদেরও যেন দেশের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

‘তিনি নুরকে আরও জানিয়েছেন যে, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। যদি প্রয়োজন হয়- তবে যেকোনো আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।’

শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। নুরসহ গণঅধিকার পরিষদের পাঁচজন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভোটকেন্দ্র দখল করলে বাতিল হবে পুরো কেন্দ্রের ভোট: সিইসি

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার

রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ১০ আগস্ট: উৎসবমুখর পরিবেশে মিলনমেলার প্রস্তুতি সম্পন্ন

রাজশাহীতে এমপিও বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানসহ  শিক্ষকরা নিকাহ রেজিস্ট্রার!

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

ডেঙ্গু রোগী বাড়ছে রামেকে, টনক নড়ছে না কতৃপক্ষের!