শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সপুরা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। খাবার বিতরণের পূর্বে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন। মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কর্মসূচিতে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহীন ইকবাল এবং ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। এ সময় শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক যুব নেতা রবিন-উল-হাসান জাহিদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

বাড়িতে অবাধে চলছিল অসামাজিক কার্যকলাপ, নারী-পুরুষসহ আ.লীগ নেত্রী গ্রেফতার

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ-২০২৫

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারীর টোপে ব্যবসায়ী খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা

নারীর টোপে ব্যবসায়ী খোয়ালেন সাড়ে ৩ কোটি টাকা

রাবির হলের সাইকেল চুরি, ছাত্রলীগ নেতা বহিষ্কার