শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মামুনুর রহমান (৩৮), মো: সোহানুর রহমান ওরফে মাখন (২৫) ও এস. এম ওমর ফারুক (৫৭)। মামুনুর রহমান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার মো: মনসুর রহমানের ছেলে, আওয়ামীলীগ কর্মী সোহানুর রাজপাড়া থানার দাসপুকুর মোড় এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টুর ছেলে এবং চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার মৃত মইজুদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবি শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

মোহনপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও এমটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা

বিদ্যুৎ বিভাগে অন্ধকার অধ্যায়: সাবেক নেসকো এমডির দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে দুদক

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

The meteoric rise of AMTD Digital’s shares has been likened been likened

রাজশাহী মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ জানালেন ড. আসিফ নজরুল”

কমিটি স্থগিতের ঘোষণায় রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

কারাবন্দী নেতাদের মুক্তি না দিলে রাজশাহীর আন্দোলন গণবিস্ফোরণে রুপ নেবে মিনু