শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পদ্মাপাড়ে মুখে স্কচটেপ জড়ানো পিন্টুর লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের পদ্মার পাড়ে মুখে স্কচটেপ লাগানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম পিন্টু (৩৫), মতিহার থানাধীন মির্জাপুর এলাকায় তার বাসা।
শুক্রবার বিকেল ৫টার দিকে নগরীর পদ্মাপাড় লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। শুক্রবারই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশটি পদ্মাপাড়ের ওই কাশবনেই ছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। এর ওপরে স্কচটেপ লাগানো ছিল।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ যায়।

নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, ‘শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’

এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

সম্মেলনের দাওয়াতপত্রে নাম নেই, কী করবেন ফজলুর রহমান?

রাজশাহীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে ভাইয়ের মৃত্যু

রাজশাহীতে নিখোঁজের ছয়দিন পর কৃষকের লাশ উদ্ধার

রাজশাহীতে শিক্ষক হত্যার অভিযোগে শিক্ষকের ফাঁসি কার্যকর

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার আটক

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার