মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে এক ১২ বছর বয়সি শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়।

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ইলিয়াস ও বাবুলের বিরুদ্ধে পিবিআইয়ের মামলা

ইলিয়াস ও বাবুলের বিরুদ্ধে পিবিআইয়ের মামলা

বিলুপ্তির পথে সুস্বাদু শাপলার ফল ‘ঢ্যাপ’ ও খই

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট যুক্ত করা যাবে

ভাঙা রেললাইনে ট্রেন চলাচল: রাজশাহীর মোহনপুরে পুনরায় উদ্বেগ

সৌদি আরবে প্রথম অ্যালকোহলের দোকান খোলার উদ্যোগ

আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেনাবাহিনী কবে ফিরবে ব্যারাকে, জানালেন সেনাপ্রধান

এমপি হলে সম্পদ বাড়বে না, বরং কমবে: ডা. জাহাঙ্গীর

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত