সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিরোইল কলোনীর চিরচেনা মুখ রেজওয়ান আনসারি আর নেই

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৩, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
শিরোইল কলোনীর চিরচেনা মুখ রেজওয়ান আনসারির আর নেই

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী শিরোইল কলোনী এরাকার চিরচেনা মুখ রেজওয়ান আনসারি (৫০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

আজ সোমবার (১৩মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি রাজশাহী শিরোইল কলোনী ৪ নং গলির নিজামুদ্দিনের জামাই। বিয়ের পর ৩০ বছর ধরে শশুর বাড়িতেই বসবাস করতেন রেজওয়ান আনসারি। তার গ্রামের বাড়ি সৈয়দপুর সদরে। এছাড়া বাংলাদেশ পশ্চিমাঞ্চ রেলওয়ের ঠিকাদারির পাশাপাশি রাসিক ১৯ নং ওয়ার্ড যুবলীগের আহবায়কের দায়ীত্বে ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে অসংখ্যবার মামলা হামলার শিকার হয়েও রাজশাহীর মায়া ছেড়ে যাননি আনসারি।

১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, বেলা ১১টায় বায়তূল-মামুর জামে মসজিদে রেজওয়ান আনসারির প্রথম জানাযা সম্পূর্ণ হয়। এরপর তার মৃত দেহ নিয়ে সৈয়দপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্বজনেরা। সেখানে তার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ হবে।

রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন রেজওয়ান আনসারি। এছাড়া একজন ভালো সংগঠক হওয়ায় তাকে নগরীর ১৯ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক নির্বাচিত করা হয়।

তিনি সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আনসারির অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন স্থানীয়রা। ৪ নং গলির বাসিন্দা আকলিমা বেগম বলেন, তিনি রাজশাহীর জামাই হবার সুবাদে আমারা তাকে দুলাভাই বলে ডাকতাম। রেজওয়ান আনসারি দলমত নির্বিশেষে এলাকার সকলের বিপদে পাশে দাড়াতেন। এছাড়া যুব সমাজটাকে গাইড লাইনে রাখা ছাড়াও বেকার যুবকদের নিয়ে তিনি বেশি ভাবনায় থাকতেন। ইতি মধ্যে বেশ কিছু ছেলেদের চাকরির ব্যবস্থাও করে গেছেন আনসারি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে প্রাথমিকের ৬ বস্তা বইসহ আটক ২

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, প্রথম সপ্তাহেই টিকা পেয়েছে ৩৭% শিক্ষার্থী

রাজশাহীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

ভারতে আ.লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলল দিল্লি

রাজশাহী নগরীতে গাঁজা ব্যবসায়ী আটক: রয়েছে ৮টি মামলা

দুর্গাপুরে কোটি টাকার সড়কে বড়সড় অনিয়ম: ৫ দিনেই উঠে গেল পিচ!

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ

মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ গ্রেপ্তার ১৯