Sunday , 25 December 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রতিবেদক
সনি নিউজ
December 25, 2022 6:58 pm
রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) রাজশাহী মহানগর জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি এ্যাডঃ রওশন আরা পপি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাকিনা খাতুনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অনুমোদন দিয়ে এতে বলা হয়, ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করা হয়েছে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার মহিলা দলে। এতে সভাপতি আফরোজা আক্তার (হাসি)। আর মোসাঃ সেলিনা পারভিন (খুশি) কে সাধারণ সম্পাদক করা হয়।

অপরদিকে ঝর্ণা বেগমকে সভাপতি করে মহিলা দলের সাংগঠনিক ১৯ নং ওয়ার্ডে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করা হয়। এই কমিটির সাধারণ সম্পাদক হলেন মোসাঃ আফরোজা বেগম।

এছাড়া মহিলা দলের সাংগঠনিক ২০ নং ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মোসাঃ শিউলী আক্তার তাসলীকে সভাপতি। আর সাধারণ সম্পাদক করা হয় মোসাঃ লতিফাকে।

এবাদেও জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক ২১ নং ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মোসাঃ আশা মনি আশাকে সভাপতি করা হয়। আর সাধারণ সম্পাদক করা হয় মোসাঃ রুবিকে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত