সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (আজ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের কিছু কর্মকাণ্ডে ক্যাম্পাসে উত্তেজনা ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

ছাত্রদল নেতারা আরও জানান, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাকসু জিএসের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

মানববন্ধন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রাবি প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির পেশাগত মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত রোববার (গতকাল) বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে টাঙানো একটি ব্যানার রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রাবি ছাত্রদলের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাঘায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ এতে আহত অন্তত ৩০জন

রাজশাহী নগরীতে হাসুয়ার কোপে গুরুতর আহত গৃহবধূ

রাজশাহীতে অটোরিকশায় ককটেল হামলা, তিনজন হাতেনাতে আটক

পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি

রাজশাহীর ১৯ নং নম্বর ওয়ার্ড মহিলা দলের সঙ্গে আরডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

মমিনুর জামান টোকনকে আহবায়ক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানা কমিটি গঠন

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার