রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে’

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৩:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ  আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। নভেম্বর মাসে তফসিল ঘোষণা করবে কমিশন। এছাড়া ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমএ পদ্ধতিতে নির্বাচন হতে পরে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি উপনির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৪৬ শতাংশ ভোট পড়েছে। তীব্র শীত উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। এটা আমাদেরকে উৎসাহিত করেছে। মানুষ ভোটে ফিরে আসছে। ভোটে আস্থা সৃষ্টি করা আমাদের বড় চ্যালেঞ্জ। আগের ভোটগুলোতে আস্থার সংকট সৃষ্টি হয়েছিল। সে সংকট থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করছি।

আনিছুর রহমান বলেন, ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে পারবো এ আশা নিয়েই আগামী নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। আরও কিছু নতুন পদক্ষেপ নিয়ে কমিশন চিন্তা করছে। এখনই এগুলো জনসম্মুখে প্রকাশ করছি না। যথাসময়ে জানতে পারবেন। আমার বিশ্বাস বড় সব দল নির্বাচনে অংশ নেবে। অবাধ সুষ্ঠু অংশগ্রহণ মূলক নির্বাচন করতে যা যা করা দরকার সবই আমরা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের নেতা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমিশনার আনিছুর রহমান। মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প করে সাধারণ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নামাজে যাওয়ার পথে কুকুর পালের কামড়ে বের করে ফেলে নাড়ি-ভুঁড়ি, পরে মৃত্যু

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

রাজশাহীর ২৩ শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি হাবীবা

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

রাজশাহীতে শতাধিক সিএনজি ভাংচুর, আহত ১২ রাজশাহী প্রতিনিধি

পহেলা নভেম্বরেও স্থানান্তর হলোনা সিরোইল বাসটার্মিনাল

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হকের দাফন সম্পন্ন