শনিবার , ২৪ জুন ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যে যার ভোট করুক ১৯ নং ওয়ার্ড বাসী সকলেই আমার ভাই বোন: বিজয় মিছিলে সুমন

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৪, ২০২৩ ৯:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে তৌহিদুল হক সুমন দ্বিতীয় বারের মতো বিজয় হওয়ায় তার কর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস ও বিজয় মিছিল করেছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে ১৯ নং ওয়ার্ডের স্কুল মাঠ থেকে শুরু করে ছোটবনগ্রাম বারোরাস্তা ও পশ্চিমপাড়া হয়ে তার নিজ কার্যালয়ে গিয়ে বিজয় মিছিলটি শেষ করা হয়।

বিজয় মিছিল শেষে দ্বিতীয় বারের মতো সুমন কাউন্সিলর বলেন, এই বিজয় আমার একার না আমাদের সকলের বিজয়। অনেক মানুষ বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে যেন আমি সুষ্ঠভাবে ভোট করতে না পারি কিন্তু মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং আপনাদের দিন- রাত অক্লান্ত পরিশ্রমে কোন ষরযন্ত্র আমাকে থামিয়ে রাখতে পারেনি। আমি আবারও আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি সারাজীবন আপনাদের কাছে কৃতঙ্গ থাকবো।

সুমন আরো বলেন, নির্বাচনে যে যার ভোট করুক না কেন ১৯ নং ওয়ার্ড বাসী সকলেই আমার ভাই বোন। তাই আমি একজন জন প্রতিনিধি হিসেবে তাদেরকে আহবান জানাচ্ছি আসুন আমরা সকল বিবেধ ভুলে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করি কারণ এই ওয়ার্ড শুধু আমার একার না এটা আপনাদেরও ওয়ার্ড তাই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে হিংসা বিবেধ ভুলে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে তাহলেই একটি পরিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে ১৯ নং ওয়ার্ড।

সফল কাউন্সিলর সুমন আরো বলেন, আমি নির্বাচনে জয় লাভ করেছি আপনাদের ওয়ার্ড বাসীর সেবা করার জন্য তাই আমি আর বসে থাকতে চাইনা শনিবার (২৪ জুন) টিসিবির চাল দিবে যাদের কার্ড আছে তারা নিবেন আর যাদের কার্ড নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কার্ড করে দিব ইনশাআল্লাহ।

https://www.youtube.com/watch?v=FsXr62ti-_Y&t=12s

 

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

রাকসু নির্বাচন সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট অপরিহার্য: আলী রিয়াজ

মাত্র ৯ বছরে ম্যাট্রিক, ২১ পেরোতেই PHD! ২৩ বছর বয়সে IIT’তে কাজ পেয়েও এখন তিনি কর্মহীন

রাজশাহীতে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত