বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩০, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: চালকের সিটের নিচে লোহার পাতের চেম্বার—বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। কিন্তু সেই গোপন কুঠুরিতেই লুকানো ছিল বিপুল পরিমাণ গাঁজা। শেষ পর্যন্ত র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ধরা পড়ল অভিনব কায়দায় মাদক পরিবহনের সেই পিকআপ।

রাজশাহীর পুঠিয়ায় এভাবেই ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিড়ালদহ মাজারসংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—পিকআপচালক শেখ মো. ফয়সাল মিয়া (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার জেডা গ্রামের আবু আলীর ছেলে এবং হেলপার মো. আলম (২৫), একই জেলার সদর থানার নয়নপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী হবিগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজশাহীর দিকে আসছে। পরে র‌্যাব-৫, সিপিএসসি-র গোয়েন্দা দল তাদের গতিবিধি নজরে রেখে মহাসড়কে চেকপোস্ট বসায়। সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চালকের আসনের নিচে লোহার পাতের তৈরি গোপন চেম্বার থেকে ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর মিডিয়া শেল থেকে জানায়, “পিকআপের কেবিনে এমনভাবে গোপন চেম্বার বানানো হয়েছিল যে, স্বাভাবিকভাবে দেখলে কেউই বুঝতে পারবে না সেখানে মাদক লুকানো আছে।”

তারা আরও বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পিকআপের আড়ালে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

ঘটনার পর জব্দকৃত মাদক ও পিকআপসহ গ্রেফতার দুজনকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, আহত সাত শতাধিক

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

রাজশাহী নগরীতে ডেভিল হান্টের ৭ জনসহ গ্রেপ্তার ১৫

ধানের শীষের আমানত রক্ষার দায়িত্ব আপনাদের—আবু সাইদ চাঁদ

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে

রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত মহল বিশেষ’

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে