মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: শাহিনুর রহমান সোনা’কে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা চেয়ে সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পত্রিকার পোর্টালে এবং পরদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ৩:৫৭ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৭১৪৮১৪৯৮১) থেকে কল আসে। কল দেয়া ব্যক্তি সংবাদটিকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপবাদ দেয়। একই সঙ্গে সুযোগ পেলেই সাংবাদিক শাহিনুরকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। হুমকিদাতা বিএনপি’র একজন শীর্ষস্থনীয় নেতা এবং দুদকের একজন উর্ধতন কর্মকর্তার নাম করে তারা তার নিকট আত্মীয় বলে পরিচয় দেন।

ঘটনার পর সাংবাদিক শাহিনুর রহমান বোয়ালিয়া মডেল থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৪২, তারিখ: ০৮/০৯/২০২৬) আবেদন করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক আতঙ্কে আছি। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেবেন।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষ্যে ঐক্যবদ্ধ রাসিকের কাউন্সিলরবৃন্দ

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

রাজশাহীতে সনদ আটকে নারীকে কুপ্রস্তাব, শিক্ষা বোর্ডের কর্মকর্তা শোকজড

তিন দেশে সাইফুজ্জামানের ৬২০ বাড়ি, সিআইডির অনুসন্ধান শুরু

So how did the classical Latin become so incoherent? According to McClintock

ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

“রাজশাহীতে গাঁজাসহ র‍্যাবের হাতে এসআই আটক: আইন রক্ষকের ভিন্ন চেহারা”

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব