মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছে গৃহবধূ

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৪:২০ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: কথায় বলে প্রেম কোনো বাধা মানে না। মাঝেমধ্যে কিছু ঘটনা হয়তো এ কথারই প্রমাণ দেয়। সম্প্রতি রাজশাহী ১৯ নং ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় শিশু সন্তানের মায়া ত্যাগ করে প্রেমকে গুরুত্ব দেওয়ার মতোই একটি ঘটনা ঘটেছে। ৩০ বছর বয়সী দুই সন্তানের এক জননী পালিয়েছেন তার প্রেমিক শাউনের হাত ধরে।

যে নারী পালিয়েছেন তার নাম শারমিন খাতুন। নগরীর চন্দ্রিমা থানাধীন নিউ কলোনি এলাকার মো: মানিকের স্ত্রী। মানিক গত দুই মাস থেকে একটি মামলায় জেলে থাকার কারণে এ সুযোগটিকে কাজে লাগিয়েছেন তিনি। স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় মানিকের মা বাদি হয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগে তিনি জানিয়েছেন, মানিকের স্ত্রী গত ১৬ ফেব্রুয়ারি তার বাবার বাড়ি নওগাঁ জেলার চৌবাড়িয়া গ্রাম থেকে বাসে করে বাসায় ফিরেন। সেইদিন সন্ধ্যায় ওষুধ কিনার নাম করে বাসা থেকে বের হয়ে যান শারমিন। আর যাবার সময় কিস্তির সব টাকাও নিয়ে গেছেন তিনি।

মানিক দম্পতির দুই সন্তান রয়েছে। এদের মধ্যে ছেলে আলিফের বয়স ৯ বছর। সে জাগো ফাউন্ডেশন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। আর মেয়ের বয়স ৫ বছর সে নারর্সারীতে পড়ে। স্ত্রী পালিয়ে যাবার ঘটনায় অবাক হলেও এখনও তাকে ফিরে পেতে চান মানিকের মা। কারণ ছেলে জেল থেকে ফিরে এলে স্ত্রী হারানোর বেদনা সহ করতে পারবেনা। ঘটাতে পারে আত্মহত্যার মত ঘটনাও বলে জানিয়েছেন মানিকের মা। তবে পালিয়ে যাওয়া যুগলের খোঁজে পুলিশ কোন কাজ করছেনা বলেও অভিযোগ করেন তিনি।

এব্যাপারে মানিকের ছেলে মো. আলিফ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি তার নানা বাড়ি নওগাঁ জেলার রাধানগর থেকে ভ্যানে করে চৌবাড়িয়া বাসস্ট্যান্ডে আসেন। সেখানে অপেক্ষায় ছিলেন প্রেমিক শাউন ও নাম না জানা এক ফর্সা মহিলা। এক সাথে বাসে উঠেন তারা এবং রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। আলিফকে তার মায়ের পাশের সিটে বসতে দেখে প্রেমিক শাউন তাকে পেছনের সিটে বসতে বলেন। আলিফ তাতে রাজি না হলে তার সাথে খারাপ আচারণ করে শাউন। পরে শারমিন খাতুনের কথায় ওই ফর্সা মেয়ের পাশে বসেন তিনি। আলিফ তার মাকে লোকটির সম্পর্কে জানতে চায়। লোকটি তার বাবার বন্ধু বলে জানান শারমিন খাতুন।

তবে পরকীয়া প্রেমিকের হাত ধরে পারিয়ে যাওয়াটা রহস্যজনক বলে মনে করছেন অনেকে।

এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে কীনা আমার জানা নেই। অভিযোগ থাকলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দলবদলের খেসারত: বহিষ্কারের পথে নেসকোর সিরাজুল

রাজশাহী নগরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৭০০ জনে

রাজশাহীতে সিটি হাটমুখী ভারতীয় গরু জব্দ, বিজিবির দাবি চোরাচালান

নাটকে অশালীন ভাষার ব্যাপারে যা বললেন মোশাররফ করিম

আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ জানালেন ড. আসিফ নজরুল”

যানবাহন সংকটের শঙ্কায় রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা আগেই ঢাকায়

রাজশাহী নগরীতে মন্দিরের জমি অধিগ্রহণ না করার দাবিতে মানববন্ধন

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই রাজশাহীতে বিএনপি নেতা দুদু