Monday , 18 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

প্রতিবেদক
sonynews
November 18, 2024 2:14 pm

অনলাইন ডেস্ক: নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আগামী বছরের (২০২৫ খ্রিষ্টাব্দ) বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। প্রস্তাবিত তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

মোট ৭৬ দিন ছুটির মধ্যে ২ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১৫ দিন। এ ছুটি ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক (শুক্র-শনি) ছুটি আছে চার দিন।

দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি আছে।

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

এর আগে, গত ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে একদিন সাপ্তাহিক ছুটিসহ পাঁচদিন ছুটি, ঈদুল আজহায় ছয়দিন, একদিন সাপ্তাহিক ছুটিসহ ও শারদীয় দুর্গাপূজায় দুইদিন ছুটি রাখা হয়েছে।

সবমিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি থাকবে ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা: হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী

দুর্নীতির প্রমাণ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

দুর্নীতির প্রমাণ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

নগরীর রাজপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট! ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের

রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু

রাজশাহীর হাসপাতালে ডেঙ্গু রোগে ২ জনের মৃত্যু

রাজশাহীতে কমিটির দন্ডে মাদরাসায় তালা, অভিযোগ অনৈতিকের

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ