বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৩, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যে জজ বিচার বিক্রি করবেন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটা ক্যানসার, আমার হাতে পাঁচটা আঙুল আছে যদি একটি আঙুলে ক্যানসার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে সেটা কেটে ফেলা। যে জজ বিচার বিক্রি করবেন তাকে আঙুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব করবো না। একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেন তাহলে তিনি ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোনো জজের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ঝিনাইদহ জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌঁসলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য দেন।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবায় সাবেক ইউপি সদস্যকে হত্যার মামলায় দুই আসামি গ্রেপ্তার

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট ফের সচল

হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ফয়সালকেও সেভাবেই গুলি করা হোক—চাচি মিনারা বেগম

আহ্সান উল্লাহ মাস্টার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল শ্রমিক নেতা: রাষ্ট্রপতি

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

রেকর্ড পারিমাণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজশাহীর নিম্নাঞ্চল

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীতে পবা দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ১১

কাশিয়াডাঙ্গায় লুটকৃত পুলিশের পোশাক ও শর্টগানের ১৩ রাউন্ড গুলি উদ্ধার