বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৫, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় নগরীর গাংচর ফারুকী হাউসের সামনে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহানগর জামায়াতের নেতাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছে। মহানগর কমিটির ভবিষ্যৎ পদ-পদবি এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনা চলছিল।
বুধবার সন্ধ্যায় এসব বিষয় নিয়ে দলীয় কার্যালয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় একটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানতে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দলীয় দ্বন্দ্বের জেরে গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নারীর অসহাত্বকে পুঁজি করে পরের জমি দখলের চেষ্টা: থানায় চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে বিএনপি নেতার হামলা, মেম্বারকে মারধর

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগ, ১৩ পুলিশ নিহত

পুঠিয়া থানায় শেখ হাসিনা, কাদের ও কামালের নামে হত্যা মামলা

বিশ্বব্যাংকের রিপোর্ট: ভারতের ধনীরাও উন্নত দেশের গরিবদের চেয়ে পিছিয়ে

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

মাদক সেবনের অভিযোগে যুবকের ৭ দিনের জেল

রাজশাহীর আকাশে মার্কিন কালো শকুন