শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর গণকপাড়া থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদকে আটক করা হয়েছে। তবে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। এর আগে জেলা বিএনপির আন্দোলনের ব্যানার কেড়ে নেয় পুলিশ।

বিএনপির নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুসহ জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ভর্তি পরিক্ষায় প্রক্সি, ছাত্রলীগ নেতাসহ আট জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার

How to Be Healthy: 9 Easy Tips for a Healthier Lifestyle

রাজশাহী নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজ দলের অবস্থান হারিয়ে নৌকা পেতে মরিয়া বাদশা

রাজপাড়ায় ভুয়া স্বর্ণ প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

নগরীতে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ