বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার 

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রেজাউল করিম (২৮) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রেজাউল নিজেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দিতেন।

এর আগে গতকাল বুধবার রাতে নগরীর জাদুঘর মোড় থেকে তাঁকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।

ওসি জানান,রেজাউলের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের গাড়ি ও ওয়াকিটকির ছবি পাওয়া গেছে। এছাড়া তাঁর কাছ থেকে হ্যান্ডকাপের একটি চাবি জব্দ করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাতেই রেজাউলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবায় জোর করে পুকুর ভরাট বন্ধে বিভিন্ন দপ্তরে আবেদন

প্রেমিকা রনির পরকিয়া, নাকি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ!

দাম বেশি পাওয়ায় রঙিন ফুলকপি চাষে ঝুঁকছে কৃষক

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

মাকে বাঁচাতে নিজের কলিজা কেটে দিচ্ছেন ডা. মাসুদ

মাকে বাঁচাতে নিজের কলিজা কেটে দিচ্ছেন ডা. মাসুদ

দূর্গাপুরে তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের উন্নতমানের খাবার বিতরণ

ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ