Sunday , 26 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

প্রতিবেদক
সনি নিউজ
March 26, 2023 5:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর প্রেসক্লাব কর্তৃক স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেছেন, ‘আজ স্বাধীনতার ৫৩ বছরে পা রেখেও আমরা পুরোপুরি স্বাধীন না। বিশেষ করে আমরা সাংবাদিকরা পরাধীন অবস্থায় আছি। তাই স্বাধীনতার এই দিনে আমাদের দাবি- আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই।’

রোববার (২৬ মার্চ) দুপুরে নগরীর সোনাদিঘী মোড়ে রাজশাহী মহানগর প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বক্তরা বলেন, এদেশের সূর্য সন্তানেরা দেশ স্বাধীন করেছিল স্বাধীনভাবে বাঁচার জন্য, নিজেদের স্বাধীন মত প্রকাশের জন্য ও সর্বোপরি পাক-হানাদার বাহিনীদের দাসত্ব থেকে মুক্ত হয়ে লাল-সবুজের উন্নত বাংলাদেশ গড়ার জন্য। মুক্তিকামীরা এমন একটি দেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। প্রত্যেকে তার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারবে। কিন্তু মানুষের মতপ্রকাশের অধিকার আজ নানাভাবে সীমিত করা হয়েছে। কিছু মানুষ সব ক্ষেত্রে সীমাহীন স্বাধীনতা ভোগ করলেও এর বিপরীতে বেশির ভাগ মানুষের গণতন্ত্র চর্চার পথ প্রায় পুরোপুরি রুদ্ধ।

বক্তরা আরো বলেন, সব ধরণের বৈষম্য দূর করে সরকারকে মানুষের ন্যায্য গণতান্ত্রিক ও আর্থ-সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এজন্য মহান মুক্তিযুদ্ধের চেতনায় পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবব্ধ হতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা. আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, লেখক সাগর শেখ জীবন, দৈনিক রাজশাহীর আলোর সাব-এডিটর মশিউর রহমান মনিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘স্ত্রীকে হত্যার’ পর শ্বশুরকে ফোন: যুবক গ্রেপ্তার

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম খান

পুঠিয়া থানায় শেখ হাসিনা, কাদের ও কামালের নামে হত্যা মামলা

সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান”

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

রাজশাহীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন-সহ গ্রেফতার ১৪

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

মনোনয়নপত্র প্রত্যাহার করছেন না হি‌রো আলম