বুধবার , ৩ জুলাই ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৩, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিলের দাবিতে , ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ঘোষিত ১ থেকে ৪ জুলাই অর্ধ দিবস কর্ম বিরতি এবং  আগামী ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতি কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অফিসার্স এ্যাসোসিয়েশনের  কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত।

বুধবার (৩ জুলাই) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্ধ দিবস কর্ম বিরতি  কর্মসূচি পালন করেন রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সদস্য ও নেতৃবৃন্দ ।  এসময় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকেন তাঁরা ।

অফিসার্স এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন বলেন, আমাদের দাবি হলো অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিল ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজন ।আমাদের দাবি আদায়ে আপাতত আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী ৭ জুলাইয়ের আগে যদি এই সংকট নিরসন করা না হয় তাহলে আমরা ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের লাগাতার কর্মসূচি পালন করবো।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত