শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
রাজশাহীতে ক্রীড়াসেবী ফাউন্ডেশনের চেক পেলেন ৮৮ জন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৮৮ জনের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে ক্রীড়াসেবীদের করোনাকালীন বিশেষ অনুদান, মাসিক ভাতা ও এককালীন আর্থিক অনুদানের এই চেক বিতরণ করা হয়।

আর্থিকভাবে অসচ্ছল ও আহত খেলোয়াড় এবং সংগঠকদের হাতে এই চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।

এ সময় তিনি বলেন, সরকার খেলাধুলার উন্নয়নের স্বার্থে আর্থিক সহয়তা করে থাকে। এটিই তার প্রমাণ। পৃষ্ঠপোষকতার কারণে আমাদের ছেলেমেয়েরা আজ দেশের নাম পৃথিবীতে তুলে ধরতে সক্ষম হয়েছে। রাজশাহীতেও খেলাধুলার আসর আগের চেয়ে অনেক বেড়েছে, ভবিষ্যতে আরো বাড়বে।

তিনি আরও বলেন, খেলাধুলা করতে গেলে টাকার প্রয়োজন হয় না। ভালো খেলা উপহার দিলে টাকা এমনিতেই চলে আসে। কাজেই ধর্য্য হারালে চলবে না। আমি খেলাধুলার জন্য আর্থিক সহয়তা করে থাকি। ইতিমধ্যে কয়েকজন খেলোয়াড়কে আর্থিক সহয়তা করেছি। ভবিষ্যতেও করবো।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, নির্বাহী সদস্য আলী আফতাব তপন, রোকুনুজ্জামান উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

১৬ নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

“রাজশাহীর আলো” পত্রিকার বার্ষিক বনভোজন: আনন্দ-উচ্ছ্বাসে প্রাণবন্ত এক দিন

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ