বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩০, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানাধীন কাদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ডালিম রেজা (৩০)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মোঃ তুফানীর ছেলে।

জেলা পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

তিনি জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্ত মোঃ ডালিম রেজাকে আটক করে এবং তার দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভিতর পোটলা করা মোড়ানো ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান,মোঃ ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন তদন্তের নির্দেশ

চাকরি হারাচ্ছেন রুয়েটের ১৩৭ শিক্ষক-কর্মচারী

রাজশাহীতে এসএসসি পরীক্ষা ঘিরে প্রস্তুতি: কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু

যারা শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষতি করেছে তাদের বিচার দাবি এমডির

নগরীতে নারী মাদক ব্যাবসায়ীসহ গ্রেপ্তার ৫

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজশাহীর মাহমুদা হাবীবা