Saturday , 15 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
March 15, 2025 7:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসনভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নারী হলেন- ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা বেগম। নাজমা বেগম তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। তখন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন