Tuesday , 14 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুলাই সনদ ও পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

প্রতিবেদক
sonynews
October 14, 2025 12:36 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪.৩০ মিনিটে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে আলুপট্রি এবং জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোডে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সহ¯্রাধীক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান চলমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি.আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যাবস্থার মধ্যদিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা। আমরা চাই সকল ভােটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন কমে যাবে।
বক্তারা আরো বলেন, ভোটার যখন ভোট দেন, তিনি আশা করেন, তাঁর মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। বিশ্বের অনেক উন্নত দেশে এই পি.আর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীরা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে মহানগরী জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম , নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, প্রচার ও মিডিয়া সেক্রেটারি শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমূখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দুই উপায়ে হাসিনাকে দেশে ফেরানো যেতে পারে

নগরীতে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে গান পাওডার ও বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাজশাহী নগরীতে ভুয়া পুলিশের এসআই গ্রেফতার 

নগরীর হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি

রাজ্যসভা নির্বাচন, পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে

রাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনের

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ৩৭৭ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১