মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, আরইউজে নেতৃবৃন্দের শোক প্রকাশ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি : দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়।

এর আগে রোববার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ইস্ট-ওয়স্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে রাজশাহী নিজ বাড়িতে আনা হয়। সেখানেই মঙ্গলবার সকালে মারা যান তিনি। তসিকুল ইসলাম বকুলের বাবার নাম মাজহারুল ইসলাম ও মাতা উম্মেল খায়ের। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মিস্ত্রি পাড়ায়।
সাংবাদিক বকুল রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর বার্তা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তিনি দৈনিক বার্তা ও দৈনিক সোনালী সংবাদেও কাজ করেন। সর্বশেষ তিনি দৈনিক সানশাইনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বকুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। মঙ্গলবার এক শোক বার্তায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল, সহসভাপতি মঈন উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য সোহেল মাহবুব, আরইউজের সাবেক সভাপতি এসএমএ কাদের, ডা. নাজিব ওয়াদুদ, সরদার আব্দুর রহমান এই শোক প্রকাশ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় তারা বলেন, মহান আল্লাহ মরহুমের নেক আমলসমূহ কবুল করে তাকে যেনো জান্নাতবাসী করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন পরিবেশ হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী

অধ্যাপক তাহের হত্যার দুই আসামির ফাঁসি ২৫ জুলাই

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত

রাজশাহীতে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন প্লে ল্যান্ডের শুভ উদ্বোধন ৪ এপ্রিল

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী

নাটোর গুরুদাসপুরে ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহারের দাবি

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

রাজশাহীর চারঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক ম্যাজিস্টেটের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্যের অভিযোগ