বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৪

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৯ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: আল-আমিন (৩০)। আওয়ামীলীগের সক্রিয় কর্মী আল-আামিন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর এলাকার মৃত দেরাজ আলীর ছেলে। তাকে ৩১/১২/২০২৫ তাং ভোরে তার বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

রাজশাহীতে রাসেলস ভাইপারের কামড় খাওয়া সেই কৃষক এখন সুস্থ

আরডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

আলুর বীজ নিয়েও সিন্ডিকেটের কারসাজি, ৬০ টাকার বদলে ৯০ টাকায় বিক্রি

রাশিয়া সফরে হামাসের প্রতিনিধিদল-ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর সায়রা খাতুন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন