• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ৬:৫৩

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

অনলাইন ডেস্ক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বাবরা গ্রামে ১৭ বছরের এক মেহেদী নামের কিশোরের সঙ্গে পালিয়ে গেছেন ৪০ বছর বয়সী গৃহবধূ তাসলিমা খাতুন। সে একই গ্রামের বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী তাসলিমা দুই সন্তানের জননী।গৃহবধূ তাসলিমার বড় মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে।মান্নান -তাসলিমার দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর এমন ঘটনায় হতবাক হয়েছেন এলকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমা খাতুন পালিয়ে গেছেন প্রতিবেশী ১৭ বছর বয়সী মেহেদী হাসানের সঙ্গে। মেহেদী সম্পর্কে তাসলিমার নাতি-সমতুল্য। ছোটবেলা থেকেই মেহেদী তার নানাবাড়িতে বড় হলেও স্থায়ীভাবে তার পরিবারের ঠিকানা বাবরা গ্রামেই। পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা হওয়ায় নিয়মিত যোগাযোগ ছিল দুজনের মধ্যে। সেই ঘনিষ্ঠতাই একপর্যায়ে পরিণত হয় পরকীয়ায়।
তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রী বলেন,, গত ১১ জুলাই তারিখে রাতে পাশের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে আমার স্ত্রীকে মেহেদীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়েছি। তখন সংসার ভেঙে যাবে ভেবে প্রথমে কাউকে কিছু বলিনি। কিন্তু সকালে দেখি, মেহেদী আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এখন আমার ছোট ছেলে না খেয়ে ছটফট করছে। কীভাবে পারলো সে, এক নাবালক ছেলের সঙ্গে পালিয়ে যেতে? আমি এর সুষ্ঠু বিচার ও সন্ধান চাই।

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ৬:৫৩
জামায়াত আমিরের জয়
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ৬:৫৩
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ৬:৫৩
বিএনপির সমর্থনেও ভরাডুবি: চার আসনেই হার জমিয়তের
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ৬:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮