সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাটাখালির পর এবার তানোর পোষ্ট অফিস থেকে কোটি টাকা গায়েব!

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৮, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ডাক বিভাগের রাজশাহীর তানোর ডিজিটাল পোষ্ট অফিস থেকে গ্রাহকের প্রায় কোটি টাকা গায়েব ঘটনায় তদন্তে নেমেছে রাজশাহীর ডাক বিভাগের কর্মকর্তারা। টাকা গায়েবের ঘটনার বিষয়ে সত্যতা পাওয়ায় তানোর ডিজিটাল পোষ্ট অফিস পোষ্ট মাষ্টার মকছেদ আলীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এবিষয়ে রাজশাহীর ডাক বিভাগের পরিদর্শক মজিবুর রহমান বাদি হয়ে তানোর পোষ্ট মাষ্টার মকছেদ আলীকে অভিযুক্ত করে তানোর থানায় জিডি করেন।

আজ সোমবার সকালে রাজশাহী ডাক বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মনিরু জামানের নেতৃত্বে একটি তদন্ত টিম তানোর পোষ্ট উপস্থিত হয়ে গ্রাহকদের কাগজপত্র দেখা শুরু করেন।

এসময় একের পর এক গ্রাহকরা পোষ্ট অফিসে উপস্থিত হন। এসময় গ্রাহকরা অফিসের মধ্যে হৈচৈ শুরু করেন। ডেপুটি জেনারেল কর্মকর্তা গ্রাহকদের শান্ত করে তাদের কথা শুনেন এবং আশস্ত করেন তাদের কষ্টের অজিত টাকা ফিরিয়ে দেবার জোর চেষ্টা করবেন তিনি।

এসময় তানোর উপজেলার কামারগাঁ বারঘরিয়া গ্রামের ভুক্তভুগি গ্রাহক জয়নাল আবেদীন বলেন আমি ২০২১ সালে বাংলাদেশ পোষ্ট অফিস সঞ্চয় ব্যাংক তানোর পোষ্ট অফিসে মেয়াদী আমানত হিসাবে এফডিএ করি ৬ লাখ টাকা। পরে ২০২২ সালে আবারও ৪ লাখ টাকা এফডিএ করি। প্রথম বারের ৬ লাখ টাকার সরকারী খাতাসহ পাশ বহিতে আছে।

কিন্তু পরে ৪ লাখ টাকা আমার পাশ বহিতে হাতে লেখে তুলে দিয়েছে কিন্তু সরকারী রেজিষ্ট্রি খাতায় কোন লেখা নেই। ৪ লাখের কোন হদিস পাওয়া যাচ্ছেনা। অপর দিকে একই ঘটনা ঘটে অরুপ কুমার নামে আরেক গ্রাহকের ৫ লাখ ৩৮ হাজার টাকা, পুস্প রানী ৫ লাখ টাকা, সাবিয়া খাতুনের ৪ লাখ টাকা, কৃষ্ঞা রানীর ৫ লাখ টাকা, রাশেদুল ৩ লাখ টাকা, পার্থ দাসের ১ লাখ টাকা, আঙ্গুরা খাতুনের ৫ লাখ টাকা, রেজিয়া খাতুনের ৫ লাখ টাকাসহ আরো অনেক গ্রাহকের প্রায় কোটি হাতিয়ে নিয়েছে তানোর পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মকছেদ আলী।

তদন্তে কমিটি গ্রাহকদের পাশ বহি সংগ্রহ করে রিছিব দেন। টাকা লোপাটের প্রমান পেয়েছে কর্মকর্তা। তদন্তের সার্থে অনেক কিছু গোপন রাখছে কর্তৃপক্ষ। গতকাল পর্যন্ত গ্রাহকদের দেয়া তথ্য মতে সব মিলিয়ে ৫০ লাখ টাকার বেশি টাকা লোপাটের প্রমান পেয়েছেন। তানোর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে গ্রাহকরা তাদের নিজ নিজ পাশ বহি এনে পোষ্ট অফিসে মিলিয়ে নিবেন। তবে টাকা অংক আরো বাড়বে বলে ধারণা করছে তদন্ত কমিটি।

এবিষয়ে রাজশাহী ডাক বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মো: মনিরুজামান বলেন, তানোর ডিজিটাল পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার মকছেদ আলীকে সাময়িক ভাবে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। তাকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি অফিসের উপস্থিত ছিলেন না। তার ফোন বন্ধ । আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলে প্রমান পেয়িছি গ্রাহকদের লাখ লাখ টাকা নেবার ঘটনা সত্যতা পেয়েছি। এ যাবত ৫০ লাখ টাকা লোপাটের প্রমান মিলেছে। তানোর পোষ্ট অফিসে প্রায় ২২০ জন গ্রাহক আছেন। অনেক গ্রাহক বিষয়টি জানেন না। সে জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। অন্য গ্রাহকেরা এলে আরো বেশি টাকার অংক বাড়বে বলে আমরা ধারনা করছি। এবিষয়ে তানোর থানায় জিডি করা হয়েছে। কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।

এর আগে রাজশাহীর কাটাখালিতে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে গ্রাহকদের স্থায়ী আমানতের (এফডিআর) ৬৫,৯৬,৫৪০ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। পাশ বহির মাধ্যমে আমানতকারীদের জমাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান না করে সম্পুর্ণ আত্মসাতের অভিযোগে তাকে জেল হাজতে পাঠানো হয়।

ওই পোস্টমাস্টারের নাম মোঃ হাসিনুর রহমান (৬০)। তিনি রাজশাহী জিপিও এর হিসাবভুক্ত পোস্টাল বিভাগের আওতাধীন কাটাখালি শ্যামপুর উপ-ডাকঘরের সাব পোস্টমস্টার।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোট নয়’—রাবির সভায় ক্ষুব্ধ রাকসু জিএস

পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তদারকি নেই কর্তৃপক্ষের

স্পেনের বিশ্বজয়, মেসির বিশ্বকাপ অধ্যায়ের ইতি? ফুটবল বিশ্বে নতুন যুগের সূচনা

রাজশাহী মহানগরীতে ড্যামফিক্স পানে নারীর মৃত্যু

রাজশাহীতে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

যুদ্ধাপরাধ: পিরোজপুরের ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য অব্যাহত

সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু