স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আজ ২৬ নভেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে রাজপাড়া থানা পুলিশ রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে চণ্ডীপুর গ্রামের বাবর উদ্দিন শেখের ছেলে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০)-কে গ্রেপ্তার করে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০-৫০ জন নেতাকর্মীকে অ্যাপের মাধ্যমে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে জড়ো করে প্রায় দুই মিনিটের একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলটি শেষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
রাজপাড়া থানায় গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা ১৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


















