Thursday , 26 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 26, 2026 7:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নবগঙ্গা গ্রামের মো. আ. মজিদের ছেলে হেলেন (৪৮)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলেন কৌশলে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী ও মো. আ. লতিফের মেয়ে মোসা. লাইলা বেগম (৪৪); দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের মো. মাইনুদ্দিন ওরফে কালুর ছেলে মো. নাইম (২৩) এবং মো. শহিদ ইসলামের ছেলে মো. রাকিব ইসলাম (২০)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি লাইলা বেগমের দেখানো মতে পলাদত আসামি হেলেনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের সুখবর দিল ভারত

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

শিরোইল কলোনিতে কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাজশাহীর ১৬ নেতা

নগরীতে পাথর বোঝাই ট্রাকে মিল্ল ৫ কোটি টাকার হেরোইন: চালক গ্রেফতার

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’—রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ