Thursday , 26 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের সড়ক উদ্বোধন

প্রতিবেদক
sonynews
November 26, 2026 2:27 pm

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর জিসি (স্লুইসগেট) থেকে নলডাঙ্গা জিসি পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে। ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা চুক্তিমূল্যে ৭ দশমিক ৯৫৩ কিলোমিটার সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তাহেরপুর ব্রিজ সংলগ্ন মোড়ে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খানাখন্দে ভরা ও ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে হিমশিম খেতে হতো স্থানীয়দের।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কারের। অবশেষে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের উদ্যোগে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘২০ বছর পর হলেও আমাদের কষ্টের কথা কেউ শুনেছেন। রাস্তাটি হলে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়া অনেক সহজ হবে।’

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, ভোটের আগে এলাকাবাসীকে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়কটির কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াতের সময় ও দুর্ভোগ কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার রহমান ভুট্টোসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অ্যাপল ওয়াচ এইট ও আল্ট্রা চমকে দিয়েছে প্রযুক্তিপ্রেমীদের

স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান

The book that taught me I was

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

ফ্যাসিস্টদের সামনে বসিয়ে গণভোট নয়’—রাবির সভায় ক্ষুব্ধ রাকসু জিএস

ঈদ উপলক্ষে রাজশাহীতে টিসিবির খোলা ট্রাকে নিত্যপণ্য বিক্রি শুরু ১১ মে থেকে

পদ্মা নার্সিং ইনস্টিটিউট জোরপূর্বক দখলের অভিযোগ, শ্রমিক লীগ নেতাসহ দুইজন জেলহাজতে   

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরকে অবসরে পাঠানোর আদেশ স্থগিত

জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার