Tuesday , 29 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাসিকের সহযোগিতা

প্রতিবেদক
সনি নিউজ
November 29, 2022 6:35 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের সহায়তা চেয়েছে সোনার বাংলা ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম, এনডিসি (অব. সচিব)। এ সময়  রাজশাহীসহ আশপাশ অঞ্চলের কিডনী রোগীদের স্বপ্ল মূল্যে মানসম্মত এবং চিকিৎসাসেবা নিশ্চয়তার লক্ষ্যে সোনার বাংলা ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতার কথা জানান রাসিক মেয়র।

সাক্ষাৎকালে সোনার বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর তালুকদার, চীফ ফাইন্যান্স অফিসার সুফি হায়দার জুলফিকার, সিনিয়র সহকারী পরিচালক আল ইমরান, সহকারী পরিচালক আতিকুর রহমান, ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টারের সভাপতি ও রামেক হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. একেএম মোনারুল ইসলাম, সহ-সভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. জাওয়াদুল হক, পরিচালক জাহাঙ্গীর আলম শাহী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ রাজশাহীতে ২০০৭ সাল থেকে ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার নামে ভাড়াকৃত ভবনে স্বল্প মূল্যে মানসম্মত ডায়ালাইসিস সেবা প্রদান করে যাচ্ছে। এই সেন্টারটিতে প্রতিমাসে গড়ে ৭০০টিরও বেশি অধিক ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। প্রতিনিয়তই রুগীর সংখ্যা বাড়ছে। যে কারণে রাজশাহীতে একটি স্থায়ী জায়গায় বড়পরিসরে সেন্টারটি স্থাপন করতে চায় সোনার বাংলা ফাউন্ডেশন। বড় পরিসরে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের নিকট জায়গা চেয়েছে ফাউন্ডেশনটি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা লিখল জাসদ

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

‘Girls Trip’ already surpasses ‘Rough Night’ in opening weekend

রাজশাহীতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

বর্হিবিশ্বে শেখ হাসিনা অনন্য উচ্চতায়: এনামুল হক শামীম

রাজশাহী স্টেডিয়ামের অভিষেকে জয়: শারমিনের ব্যাটে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ নারী দল

নগদ দুই লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না