মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৭, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ফাইনাল খেলায় ছাত্রদের দল বাংলা ও মনোবিজ্ঞান বিভাগ অংশ গ্রহন করে। এতে ৩-২ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়। ছাত্রীদের ফুটবল দলে শারিরীক শিক্ষাকে হারিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পদার্থ বিজ্ঞান বিভাগকে ট্রাইবেকারে ১১-১০ গোলে হারিয়ে ফিন্যান্স বিভাগ বিজয়ী হয়। এর আগে নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাবির বিভিন্ন বিভাগের ৫৯ টি দল অংশগ্রহণ করে।

রাবি আন্ত:বিভাগ গেমস সাব কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: মতিয়ার রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল প্লেয়ার এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো: নাসিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো: আহসান-উল-আলম।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজাবাড়ি ও মোহনপুরে কৃষিজমি গিলছে পুকুর সিন্ডিকেট, খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে পিষ্ট কৃষক

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

তানোরে বিনামুল্য বিতরণের ছাগলের মান নিয়ে ক্ষোভ

হাসিনার মুখে নির্বাচন নিয়ে কথা ‘শোভা পায় না’

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রুয়েট ছাত্রলীগের কক্ষে উদ্ধার হলো দেশীয় অস্ত্র-মদের বোতল

রাকাবের কর্মচারি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস