রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বগুড়ায় তিন কোটি টাকার সাপের বিষ উদ্ধার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে তিন কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার ও চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে তাদের শহরের ঠনঠনিয়া মণ্ডলপাড়া থেকে তাদের বিষসহ গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া মণ্ডলপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে এসএমএ ফেরদৌস (৭৪) ও শহরের গোহাইল রোড সুত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে রমজান আলী (৫৫)।

ওসি ডিবি ইকবাল বাহার জানান, গোপনে খবর পাওয়া যায় বগুড়া শহরের ঠনঠনিয়া মণ্ডলপাড়ার এসএমএ ফেরদৌস ফ্রান্স থেকে সাপের বিষ নিয়ে আসেন। বিষ নিজ হেফাজতে রেখে তা বিক্রির চেষ্টা করছিলেন। শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে এসএমএ ফেরদৌস ও রমজান আলীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি বড় কাগজের কার্টনের মধ্যে পাঁচটি কাঁচের পাত্রের মধ্যে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। বিষগুলো তরল, পাউডার ও দানাদার হিসেবে পাওয়া যায়। প্রতিটি কাঁচের পাত্রে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানি, ফ্রান্সের তৈরি লেখা আছে। এসব বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হতে সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন। পরে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত যুবদলকর্মী সাওন মারা গেছেন

রাজশাহীর সীমান্তে  বিএসএফ এর অনুপ্রবেশ, ফেলে যাওয়া অস্ত্র ফেরত দিল বিজিবি

দুই ট্রাকের চিপায় হেলফার, মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগ ট্রাক মালিক ও নেতার বিরুদ্ধে

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

বিশ্বের সবচেয়ে দামি মরিচ এক কেজির মুল্য ২৮ লাখ!

বাঘায় আমোদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

নারী ফুটবলারদের জন্য আলাদা খেলার মাঠ দাবি সাবিনার

রাজশাহীতে অবৈধ তেল বিক্রি, এনএসআইয়ের হাতে আটক রাকিব

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

বোয়ালিয়া মডেল থানায় প্রথম নারী ওসি, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা