বুধবার , ১৫ মে ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার: অপহরণকারী মূলহোতাসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৫, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে মোসাঃ মেহেরুন নেগার নীহা (১৬) নামের এক অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। সেই সাথে অপহরণকারী মূলহোতাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং এজাহারনামীয় ১ ও ৪ নং আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

গেফতারকৃত মুলহোতার নাম মোঃ আকাশ হোসেন (১৯) ও বিলকিস (৩২)  । আকাশ একজন কুখ্যাত যৌন নিপীড়ক ও মাদক ব্যবসায়ী। তার এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি একজন ভয়ংকর নারী লিন্ধু ও দুর্ধর্ষ প্রকৃতির।

ইতিপূর্বে তার বিরুদ্দে যৌন নিপীড়ন ও মাদক ব্যবসার অপরাধে মহাদেবপুর থানায় দুটি মামলা রুজু হয় এবং সে একাধিকবার গ্রেফতার হয়। মামলা দুটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

বুধবার (১৫ মে) র‌্যাব-৫ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ র‌্যাবের অধিনায়ক মুনীম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভিকটিম মোসাঃ মেহেরুন নেগার নীহা (১৬) তার নানার বাড়ীতে থেকে সতীহাটি কে, টি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশুনা করে। এ সুবাদে যাতায়াত করার সময় আকাশের কুনজর পড়ে। পরবর্তীতে তার লালসা চরিতার্থ জন্য ভিকটিমকে রাস্তাঘাটে উত্যক্তসহ অবৈধ প্রেমের প্রস্তাব দিতে থাকে।

একপর্যায়ে ভিকটিম তার পিতা-মাতাকে আকাশের অপরাধমূলক কার্যকলাপের বিষয়ে জানায়, ভিকটিমের পিতা তার মেয়েকে উত্ত্যক্তসহ অবৈধ প্রেম নিবেদন করতে নিষেধ করলেও আকাশ তাতে কর্ণপাত না করে বরং তার লালসার স্বীকার বানানোর জন্য ভিকটিমের বড় ধরনের ক্ষতির পায়তারা করতে থাকে।

গ্রেফতার আকাশ দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় নিরুপায় হয়ে ভিকটিমের পিতা-মাতা ও পরিবারের লোকজন ভিকটিমকেই সাবধানে চলাফেরা করতে বলেন।

ভিকটিম ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে বাড়িতে আসে এবং যথারীতি নিজ বাড়ীতে অবস্থান করতে থাকে। এদিকে গ্রেফতার আকাশ অসৎ উদ্দেশ্যে গোপনে ভিকটিমের বাড়ীর আশে পাশে সংগোপনে পর্যবেক্ষন করতে থাকে। ঘটনার দিন গত ০৪/০৫/২০২৪ তারিখ রাত্রী অনুমান-৯টার সময় নানীর বাড়ীতে বিদ্যুৎ না থাকার কারণে ভিকটিম ঘটনাস্থল বর্ণিত পাকা রাস্তার উপর হাঁটতে গেলে সেখানে পূর্বেই ওঁৎ পেতে থাকা আকাশ ও তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম মেহেরুন নেগার নীহাকে জোর পূর্বক এজাহারনামীয় ২নং আসামীর মোটর সাইকেলে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পিতা আনোয়ার হোসেন তার মেয়েকে সন্ধান করে না পেয়ে সংশ্লিষ্ট থানায় অপহরণ ও সহায়তার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হযয়েঢ ৪ জনকে আসামী করে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মহাদেবপুর থানার তদন্তকারী কর্মকর্তা অপহরণ মামলার নিখোঁজ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আসামীদের র্যাব অফিসে রিকুইজিশন নিলে র্যাবের গোয়েন্দ দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও তদ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারী এজাহারনামীয় আসামী আকাশ ও বিপ্লবের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় এবং মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং আসামি আকাশ ও বিপ্লবকে গ্রেফতার করে । উক্ত ভিকটিম ও অপহরণকারী এজাহারনামীয় আসামীদ্বয়কে মহাদেবপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত