রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৩, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বলেন, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে।

মামলার বাদী মো রাজিব আদালতে অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তিনি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন। ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে বাদী এই মামলা দায়ের করেন।

মামলার প্রমাণাদি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪

চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

বোয়ালিয়ায় বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

পবা জাসাসের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের

রোববার বসছে সংসদের ২৪তম অধিবেশন