• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী মহানগর বিএনপির ৭টি থানার আহবায়ক কমিটি গঠন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ২:৩৫

রাজশাহী মহানগর বিএনপির ৭টি থানার আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’) রাজশাহী মহানগর অন্তর্ভুক্ত সাতটি থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে মোঃ শামসুল হোসেন মিলুকে বোয়ালিয়া থানার (পশ্চিম) বিএনপির আহ্বায়ক ও শাহরিয়ার খন্দকার নয়কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। সদস্য সচিব করা হয় বজলুজ্জামান মহনকে।
বোয়ালিয়া থানা (পূর্ব) আহ্বায়ক হলেন মোঃ আশরাফুল ইসলাম (নিপু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম (রিংকু) ও সদস্য সচিব হলেন মোঃ আলাউদ্দীন।
রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক হলেন, আলহাজ্ব মিজানুর রহমান (মিজান) সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন (বাবলু) ও সদস্য সচিব হলেন মোঃ আমিনুল ইসলাম।
শাহ্ মখদুম থানা আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন সর্দার ও সদস্য সচিব হলেন মোঃ নাসিম খান।

মতিহার থানা আহ্বায়ক মোঃ একরাম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম মানিক ও সদস্য সচিব হলেন মোঃ আল মামুন (বাবু)।
কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু সুলতান ও সদস্য সচিব মোঃ মজিউল আহসান হিমেল।
চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক মোঃ ফাইজুল হক ফাহি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু ও সদস্য সচিব করা হয়েছে মোঃ মনিরুল ইসলাম জনিকে।

সর্বশেষ সংবাদ

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়
বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ২:৩৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮