রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করায় ১ বছরের জেল

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৯, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার রাতে বেলপুকুর থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এই অভিযান পরিচালনা করেন। এসময় পুকুর খনন কাজে জড়িত বানি ইসরাইল নামের একজনকে আটক করা হয়। তিনি বানেশ্বর ইউনিয়নের ধলাট গ্রামের বাসিন্দা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর ইউনিয়নের ধলাট এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে বানি ইসরাইল নামে একজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল দেওয়া হয়েছে।

আসামিকে রাতেই বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। এবং রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠাতে বলা হয়েছে। এছাড়াও পুকুর খনন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও স্কেবেটর আজকের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ।

এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রহুল আমিন বলেন, রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের জেল দিয়ে থানায় পাঠিয়েছে। আমরা আজ রবিবার সকালে তাকে জেল হাজতে পেরন করেছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সিএনএনের বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

​অবশেষে পদত্যাগ করলেন নেসকোর এমডি: আজ রাতেই দেশ ত্যাগ করার গুঞ্জন

ছাত্র-জনতার ওপর হামলা মামলায় রাবির দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

বাংলাদেশকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইয়েমেন

রাজশাহী নগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে অটোরিকশায় ককটেল হামলা, তিনজন হাতেনাতে আটক

মোহনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: এক পরিবারের ৭–৮ জন গুরুতর আহত

মেয়র লিটনের মদদে নগর ভবনে সন্ত্রাসীদের থাকা-খাওয়ার সুব্যবস্থার করা হয়েছিল

ক্যাম্পাস সংস্কার ও নবীন বরণ আয়োজনের দাবিতে ছাত্রদল নেতাদের স্মারকলিপি: ভিডিও

দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

দোকান থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ